GeneralLatestখেলাধুলা

নীলছড়ায় ছাগল চুরির অভিযোগে উত্তেজনা, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ।

বড়খলা সমষ্টির নীলছড়া এলাকায় একের পর এক ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নীলছড়া মডেল কলেজ সংলগ্ন এলাকায় একাধিক পরিবারের ছাগল চুরি যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও আত্মসহায়ক দলের মহিলারা। স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকারের আর্থিক সহায়তার মাধ্যমে আত্মসহায়ক দলের সদস্যরা ছাগল পালন করে স্বনির্ভর হওয়ার উদ্যোগ  নিয়েছিলেন।  কিন্তু ধারাবাহিকভাবে ছাগল চুরি হয়ে যাওয়ায় তাদের সেই উদ্যোগ ও উপার্জনের পথ বর্তমানে বড়সড় সংকটের মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই জটায় শব্দকরের একটি ছাগল নিখোঁজ হওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর একটি সূত্রের মাধ্যমে জানা গেছে পাশের এলাকায় ছাগল কেটে করে মাংস বিক্রির অভিযোগ সামনে এসেছে।এদিকে, গত ২৫ জুলাই স্থানীয় বাসিন্দা সুব্রত দাসের বিরুদ্ধে বড়খলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে অভিযোগকারীদের বক্তব্য, অভিযোগ দায়েরের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আত্মসহায়ক দলের মহিলাদের অভিযোগ, সরকারি সহায়তায় তারা যে ছাগল পালন শুরু করেছিলেন, একের পর এক চুরির ঘটনায় সেই পরিশ্রম ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত তদন্ত করে ছাগল চুরির ঘটনাগুলোর সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *