GadgetsStyleপ্রযুক্তিসাংস্কৃতি

দুর্নীতিমুক্ত করতে হবে ১৬ নম্বর ওয়ার্ড’,নির্দল প্রার্থী জসিম উদ্দিনের নিশানায় এজিপি প্রার্থী, উন্নয়নের প্রতিশ্রুতিও।

নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ১৬ নম্বর ওয়ার্ডে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার দুর্নীতির অভিযোগকে সামনে রেখে সরব হলেন নির্দল প্রার্থী জসিম উদ্দিন লস্কর। তাঁর দাবি, গত দশ বছর ধরে গোটা তোপখানা এলাকায় দুর্নীতির রাজত্ব চলেছে। তাই নির্বাচিত হলে প্রথম লক্ষ্য হবে ১৬ নম্বর ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত করা। এজিপি প্রার্থী মিয়া খানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও প্রচারে তুলে ধরেছেন জসিম উদ্দিন। তাঁর দাবি, মিয়া খানের স্ত্রী এখনও অ্যান্টি-করাপশন মামলায় জড়িত। পাশাপাশি মিয়া খানের শিক্ষাগত সার্টিফিকেট নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে জসিমের কটাক্ষ, সার্টিফিকেটের ‘রক্ষা’ করতেই তিনি এজিপির ছাতার তলায় এসেছেন। তবে বৃহত্তর তোপখানা এলাকার মানুষ শিক্ষিত এবং ভোটের মাধ্যমেই এর জবাব দেবেন বলে দাবি তাঁর।জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। গতকাল তাঁর সমর্থনে আয়োজিত সভায় মানুষের উপস্থিতি বিরোধীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।জয়ী হলে নদীভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, জলাবদ্ধতা ও পানীয় জলের সমস্যা সমাধান এবং গোটা ওয়ার্ডকে আলোকিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান জসিম উদ্দিন। তাঁর কথায়, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের মৌলিক সমস্যার সমাধানই হবে তাঁর লড়াইয়ের মূল বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *