GeneralLatest

বদরপুরে পুলিশের অভিযানে চার বাংলাদেশি-সহ পাঁচজন আটক, ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচারের অভিযোগ, কাটিগড়ার যুবকও পুলিশের জালে I

ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচারের উদ্দেশ্যে আসার অভিযোগে চার বাংলাদেশি যুবক-সহ মোট পাঁচজনকে আটক করেছে বদরপুর পুলিশ। সোমবার সন্ধ্যায় বদরপুর থানা এলাকার মহাকল এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক পাঁচজনের মধ্যে কাটিগড়া থানা এলাকার জগদীশপুর গ্রামের ফজল উদ্দিন নামে এক যুবকও রয়েছেন। শ্রীভূমি বর্ডার পুলিশের ডিএসপি মুকুট কাকতি, বদরপুর থানার ওসি মানসজ্যোতি বড়ো ও সেকেন্ড ওসি অমিত রায়ের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। আটক বাংলাদেশিরা হলেন—রেজাউল করিম, ছাবির আহমেদ, রাছেল আহমেদ ও হাছান আহমেদ। তাঁদের বাড়ি বাংলাদেশের চিলেট ও জকিগঞ্জ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের  প্রাথমিক সন্দেহ, ভারত থেকে মহিষ সংগ্রহ করে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তাঁরা মহাকল এলাকায় এসেছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় যুবক ফজল উদ্দিনের কী ধরনের যোগাযোগ ছিল এবং এই ঘটনার পেছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এছাড়া চার বাংলাদেশি কীভাবে ভারতে প্রবেশ করলেন এবং তাঁদের কাছে বৈধ নথিপত্র ছিল কি না, সেই বিষয়েও তদন্ত চলছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শর্মা একথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *