Uncategorized

ভুয়া সার্টিফিকেট’ মামলা নিয়ে সরব বিজেপি প্ৰাৰ্থী আতাউর, বাড়িতে প্রতিবাদী সভা, মামলাকারীদের বিরুদ্ধে মানহানির হুঁশিয়ারি।

শিলচর পৌর নিগম নির্বাচনের আগে ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী আতাউর রহমান লস্করের ‘ভুয়া সার্টিফিকেট’ মামলা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মামলাকে স্বাগত জানিয়েছেন আতাউর। একইসঙ্গে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলাকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার আতাউর রহমানের বাড়িতে এলাকার মানুষের উপস্থিতিতে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানানো হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দাবি করেন, জনসমর্থন দেখে একটি মহল দিশাহারা হয়ে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনী লড়াই থেকে তাঁকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আদালতের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান আতাউর। তাঁর বক্তব্য, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে। নির্বাচনে হার-জিত থাকবেই, কিন্তু মিথ্যা মামলা বা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক লড়াই করা উচিত নয়। অভিযোগকারী ও অপপ্রচারে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।অন্যদিকে, আতাউরের সমর্থকদের দাবি, নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযোগ তোলা হয়েছে। তবে ‘ভুয়া সার্টিফিকেট’ সংক্রান্ত অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাইয়ের ওপরই নির্ভর করছে।

One thought on “ভুয়া সার্টিফিকেট’ মামলা নিয়ে সরব বিজেপি প্ৰাৰ্থী আতাউর, বাড়িতে প্রতিবাদী সভা, মামলাকারীদের বিরুদ্ধে মানহানির হুঁশিয়ারি।

  • Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *