বিজেপি নেতা পরিচয়ে সরকারি প্রকল্পের নামে টাকা নেওয়ার অভিযোগ, কাটিগড়ায় পলাতক যুবক।
কাটিগড়ার নিজ ফুলবাড়ি এলাকার তুতু দাস নামে এক যুবকের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মী পরিচয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। প্রায় দু’বছর আগে এ নিয়ে কাটিগড়া থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার টাকা ফেরতের দাবিতে একাধিক ব্যক্তি তুতু দাসের বাড়িতে গেলে অভিযোগ, খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। অভিযোগকারীরা আর্থিক লেনদেনের তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
